জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মতিউর রহমানকে দূর্গাদহ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মতিউর রহমান ভাদশা পন্ডিতপুর গ্রামের মঈন উদ্দিন প্রামানিকের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল জানান, গত ৭ সেপ্টেম্বর জয়পুরহাটের দায়রা আদালতের বিচারক মাদক মামলায় মতিউরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। অন্যদিকে আসামী জামিন নেওয়ার পর থেকে পলাতক ছিলেন।
মামলার রায় হওয়ার পর র্যাবের একটি আভিযানিক দল আসামী মতিউরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দূর্গাদহ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews