মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের পদ্মা নদীতে মঙ্গলবার ভোর ৬টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশ্যে আসার সময় চ্যানেলমুখের ডুবোচরে রো রো বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি আটকা পড়েছে।

ফেরিটিতে চারটি যাত্রীবাহী বাস, দুটি পণ্যবাহী ট্রাক ও ১৮টি ছোট পরিবহন রয়েছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম বলেন, ভোর ৬টার দিকে ফেরিটি ডুবোচরে আটকা পড়েছে। ফেরিটি উদ্ধারের চেষ্টা চলছে
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews