আইএনবি ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি বাসায় ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রী দুই ঘণ্টার ব্যবধানে মারা গেছেন। আজ সোমবার ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।
তারা হলেন-আব্দুল করিম (৩০) ও তার স্ত্রী মোসা. খাদিজা আক্তার (২৫)। তাদের দুই বছরের মেয়ে ফাতেমার অবস্থাও আশঙ্কাজনক।
গত বুধবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে তাদের ভর্তি করা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে স্ত্রী এবং ভোর ৬টার দিকে স্বামীর মৃত্যু হয়।
আব্দুল করিমের শরীরে ৫৪ শতাংশ দগ্ধ হয়েছিল। আর তার খাদিজার দগ্ধ হয়েছিল ৯৫ শতাংশ। আর তাদের মেয়ের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews