যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জি এম মশিউর রহমান নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে।
উপজেলার মোবারকপুর এলাকায় শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মশিউর রহমান উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর মোবারকপুর ওয়ার্ডের টানা দু'বারের নির্বাচিত সদস্য। তিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি ব্যবসা করতেন।
স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।
চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার সত্যতা নিশ্চিত করেছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews