যশোর প্রতিনিধি: যশোর শহরে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে জেলা পুলিশের আয়োজনে শহরের দড়াটানা মোড় থেকে মনিহার মোড় পর্যন্ত করোনাভাইরাস রোগের লক্ষণ ও এর থেকে প্রতিকার সম্পর্কে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল-নাসের, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সতর্কতা অবলম্বন করতে হবে। যশোরে এখনো করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews