যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাজালালকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রের বরাতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জহুরপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহাজালাল উত্তর চাঁদপুর গ্রামের মৃত রকিবুদ্দিন বিশ্বাসের ছেলে। সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলায় শুক্রবারই তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews