ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরের গাঙ্গিনার পাড়ে অবস্থিত হকার্স মার্কেটে শনিবার সকাল ৯ টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ময়মনসিংহের উপ-পরিচালক মোঃ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইলেক্ট্রিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, আমাদের সদর ফায়ার সার্ভিস ও ত্রিশাল ফায়ার সার্ভিসসহ মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছেনা। আমরা তদন্ত করে নিশ্চিত হতে পারবো কেমন ক্ষয়ক্ষতি হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews