আইএনবি ডেস্ক: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, মোশতাক আহমেদ রুহী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২০০৮ সালের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নেত্রকোনা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বিগত ২০২৪ সালের আগস্টের পরিবর্তনের পর তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, মারপিট, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়।
আইএনব/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews