বিনোদন ডেস্ক: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সোনারায় ইউনিয়নের চারটি ওয়ার্ডের শীতার্ত মানুষের পাশে মোশাররফ করিম ভক্তরা দাঁড়িয়েছে। নিজেরা চাঁদা তুলে সম্প্রতি ঐ এলাকায় শীতবস্ত্র বিতারণ করা হয়েছে মোশাররফ করিম ফ্যানক্লাবের পক্ষ থেকে। এমন তথ্য জানিয়েছেন ফ্যানক্লাবের অন্যতম সদস্য জনি মিয়া।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ওরা প্রায় সময় এমন ভালো ভালো কাজ করে থাকে। এবারও করছে বিষয়টি জেনে ভালো লাগছে। আমাকে ওরা খুব ভালোবাসে। এই ভালোবাসার শক্তি নিয়ে সম্মিলিত হয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়াচ্ছে। এ জন্য আমার পক্ষ থেকে ওদের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকল।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews