মোরেলগঞ্জ প্রতিনিধি::বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার রাত ৮টার দিকে ভাইজোড়া শিশু হাসপাতালের মোড় থেকে ৬ কেজি গাঁজাসহ রাব্বি (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রাব্বি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর গ্রামের চুন্নু মৃধার ছেলে। পুলিশ জানিয়েছে, তার কাছে থাকা কাপড়চোপড় বহনের একটি লাগেজের মধ্য হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার স্থানীয় বাজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, রাব্বি গাঁজার একটি বড় চালান নিয়ে মোরেলগঞ্জে আসছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের তিনটি দল সম্ভাব্য পথে অবস্থান নেয়। রাত সাড়ে ৭টার দিকে রাব্বি মোরেলগঞ্জের নব্বইরশি বাসস্ট্যান্ড থেকে ভাইজোড়ার দিকে যাওয়ার পথে শিশু হাসপাতালের মোড়ে পুলিশের একটি দল তাকে হাতেনাতে ধরে ফেলে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews