শেরপুর প্রতিনিধি: শেরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার (১৪ ডিসেম্বর) মোমবাতি প্রজ্জলনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে। সন্ধ্যায় শহরের পৌর নিউমার্কেট চত্বরে সাংবাদিক বিপ্লবী সভাকক্ষ পরিচালনা পর্ষদ এ মোমবাতি প্রজ্জলন কর্মসূচির আয়োজন করেন। এতে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে, শেরপুর মুক্তিযুদ্ধ জাদুঘর ও শহীদ গোলাম মোস্তফা স্মৃতি পাঠাগার কর্তৃপক্ষ নিউমার্কেট তৃতীয় তলায় এ উপলক্ষে মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভার আয়োজন করে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews