কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ব্যবহার নিয়ে তর্কের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৪ জানুয়ারি) সন্ধ্যা নিহতের বাবা বাদী হয়ে ছোট ছেলের (১৫) বিরুদ্ধে থানায় মামলা করেন।
নিহত বড় ভাই নূর হোসেন (১৮) উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকার ফরিদুল আলমের ছেলে এবং ক্যাম্প এরিয়ার ভেতরই আদিবাড়ি হওয়ার সূত্রে ক্যাম্প-১৩ এর ডি ব্লক এলাকার বাসিন্দা তিনি।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মোবাইল ব্যবহার নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই, বড় ভাই নূর হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বুধবার দুপুরে ময়নাতদন্ত সম্পন্ন করে বিকেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। হত্যার সঙ্গে জড়িত ছোট ভাইকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews