আইএনবি ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) রাজধানীতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে ।
আটকরা হলেন মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা মো. রবিউল ইসলাম(২৯), অন্যতম সহযোগী মো. শান্ত (১৯) ও মো. নয়ন (১৬)।
মঙ্গলবার (১২ সেপ্টেমবর) র্যাব-৩ এর স্টাফ অফিসার(মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালায় র্যাব-৩ এর একটি দল। এসময় আটকৃতদের কাছ থেকে ২ টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা মোটরসাইকেল চুরির বিষয়টি স্বীকার করে।
এই চক্রটি দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকরা মোটরসাইকেল নিজ হেফাজতে রেখে রাজধানী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে। এরা ছাড়াও রাজধানী ও নারায়ণগঞ্জ এলাকায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান র্যাব-৩ এর এই কর্মকর্তা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews