বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় এম ভি সাফিয়া নামে একটি বাল্কহেড জাহাজ ৬ হাজার বস্তা সরকারি চাল নিয়ে ডুবে গেছে। তবে এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি, জাহাজে থাকা ৫ নাবিককে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে।
রোববার (৩১ মার্চ) বিকেলে মোংলার পশুর নদীর ত্রি-মোহনায় এমভি শাহাজাদা-৬ নামে আরেকটি লাইটার জাহাজের ধাক্কায় বাল্কহেডটি ডুবে যায়।
এদিকে ধাক্কা দেওয়ার অপরাধে এমভি শাহাজাদা-৬ নামের লাইটার জাহাজটিকে রোববার রাতে আটক করেছে নৌ পুলিশ।
রোববার সকালে খুলনার সরকারি খাদ্য গুদাম থেকে ৬ হাজার বস্তায় ১৮০ মেট্রিক টন সরকারি চাল নিয়ে মোংলা খাদ্য গুদামের উদ্দেশ্যে এমভি সাফিয়া নামের চাল বোঝাই বাল্কহেডটি ছেড়ে আসে। ঈদ উপলক্ষে গরীব অসহায়দের জন্য চালগুলো আনা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, বাল্কহেডটিকে ধাক্কা দেওয়া লাইটার এভি শাহাজাদা-৬ কে রোববার রাতে জব্দ করা হয়েছে।
দ্রুত ডুবে যাওয়া বাল্কহেডটিকে উদ্ধার কাজ শুরু করা হবে বলে জানান নৌ-পুলিশের এ কর্মকর্তা।
আইএনবি/ বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews