বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনেতা, কমেডিয়ান ও জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘কপিল শর্মা শো’র উপস্থাপক বিয়ের মাত্র এক বছরের মধ্যে কন্যা সন্তানের বাবা হলেন ।

টুইটে এ সুসংবাদ জানিয়েছেন কপিল নিজেই। টুইটে তিনি লেখেন, “কন্যা সন্তানের বাবা হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। সবার প্রতি ভালোবাসা রইল।”
গত বছর ডিসেম্বরেই বিয়ে করেন কপিল-গিনি। এরপর জুলাইতে জানা যায় নতুন অতিথি আসতে চলেছে শর্মা পরিবারে। সেই খবরও কপিল খুব সুন্দর একটি পোস্টের মাধ্যমে জানান।
কমেডিয়ান আরও জানান, তাদের থেকেও বেশি খুশি কপিলের মা। কারণ, এতোদিন তাদের বাড়িতে কোনো মেয়ে ছিলো না। ছেলে নাকি মেয়ে, কে আসতে চলেছে এই নিয়েও তাদের মধ্যে জল্পনা ছিলো প্রচুর।
আপাতত মেয়ে আর মায়ের সুস্বাস্থ্য কামনা করছেন সবাই। কিছুদিন শ্যুটিং থেকে বিরতি নিচ্ছেন কপিল। মেয়ে আর স্ত্রীর সঙ্গেই এখন তিনি সময় কাটাতে চান।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews