মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে রোববার (২৪ ডিসেম্বর) সকালে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ সুমন আলী (২০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক সুমন একই উপজেলার সীমান্তবর্তী বুড়িপোতা গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে।
ডিবি সূত্র জানান, ফেনসিডিল পাচারের গোপন তথ্য পেয়ে সকালে রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ইটভাটার সামনে থেকে সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। সুমনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews