ভোলা প্রতিনিধি: ভোলায় মেঘনার পানি বিপৎসীমার ৬৭টি সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার (২৬ মে) দুপুরের পর তলিয়ে গেছে অন্তত ৩০টি দ্বীপচর।
পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উত্তাল রয়েছে নদী। এতে উপকূলের চরাঞ্চলের ঘরবাড়ি, রাস্তাসহ বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। উপকূলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আশ্রয় নিয়েছেন সাইক্লোন সেল্টারে।
ঢালচর, কুকরী-মুকরী, চরপাতিলা, চরজ্ঞান, সোনার চর, কুলাগাজীর তালুক, চর যতিন, চর শাহজালাল, কলাতলীর চরে ৩-৫ ফুট জলোচ্ছ্বাস হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বাবুল আক্তার জানান, বাঁধের বাইরে যেসব নিচু এলাকা রয়েছে সবগুলো তলিয়ে গেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews