আইএনবি নিউজ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন । তার সর্বশেষ করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকেও প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।
মন্ত্রীর ভাগনী গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন এ সব তথ্য নিশ্চিত করে জানান, রোববার (২১ জুন) রাতে মন্ত্রী বাসায় ফিরেছেন।
এর আগে করোনা সংক্রমিত হয়ে গত ১৩ জুন রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে।
এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী ছাড়াও করোনা আক্রান্ত হন তার একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফও।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews