টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পৌর এলাকার বাওয়ার কুমারজানী গ্রামে পল্লী বিদ্যুতের দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে।
জানা গেছে, বুধবার রাতে ওই গ্রামের হাজী মনিরের বাড়ির ঘরের দরজা ভেঙ্গে ৫ কেবির একটি এবং ওই বাড়ির দক্ষিণ পাশে স্থাপিত ২৫ কেবির অপর একটি ট্রান্সফরমার চোররা নিয়ে গেছে। এতে ওই গ্রামের আংশিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে পল্লী বিদ্যুতের মির্জাপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক খালিদ মো. সালাহ উদ্দিন বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় জিডি করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews