Dhaka , Tuesday, 25 August 2026

মির্জাগঞ্জে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

Update Time : 01:32:57 pm, Wednesday, 1 April 2020

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : অপহরণের ৩৪ দিন পর পটুয়াখালীর মির্জাগঞ্জে এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় অপহরণকারী মোঃ সোহেল রানা (২২) কে আটক করা হয়।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী থানা পুলিশের সহায়তায় পটুয়াখালী ২নং ব্রীজ এলাকায় থেকে পালানোর সময় মির্জাগঞ্জ থানার এসআই মো. সাইদুল ইসলাম মেয়েটিকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে। সোহেল পটুয়াখালীর সদর টাউন কালিকাপুর এলাকার মো. আ. হাই এর ছেলে।

এব্যাপারে মেয়েটির বাবা মির্জাগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মো. শামীম আহমেদ গত ৯ ই মার্চ পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতে মামলা করেন।মামলা সূত্রে জানাযায়, মেয়েটি ভিকাখালী ইউনাইটেট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনির ছাত্রী।

ছেলেটি প্রায় সময়ই ভিকাখালী এলাকায় এসে মেয়েটিকে কু- প্রস্তাব দিত।এতে রাজি না হওয়া, গত ২৭ ফেব্রুয়ারি বিদ্যালয়ে যাওয়া পথে সোহেলসহ ২/৩ জন মেয়েটির মূখ চেপে চোরপূর্বক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, আপহরণকারী আটক যুবককে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত অপহৃত মেয়েটিকে আদালতে সোপর্দ করা হবে।

আইএনবি/বিভূূূঁইয়া


প্রিন্ট