নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে কর্মহীন পরিবার ও দু:স্থদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার বিকেলে মিরপুর স্টেডিয়ামের সামনের সড়কে কয়েক শতাধিক মানুষের মাঝে এ ইফতার বিতরন করা হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক মোঃ মাসরুর হোসেন খান নাবিলসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতারা এতে অংশ নেন।
করোনা ভাইরাসের প্রকোপের শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগ। করোনা ভাইরাস মোকাবেলায় পরিস্কার-পরিচ্ছন্ন ও খাদ্য সামগ্রি বিতরণ অব্যাহত রেখেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews