গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে বৃহস্পতিবার ভোরে কাশিয়ানী-বোয়ালমারী সড়কের উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় মিনি ট্রাকের চাপায় অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত ওই নারী খায়েরহাট বেলতলা এলাকায় কাশিয়ানী-বোয়ালমারী সড়ক পার হচ্ছিল। এসময় ফরিদপুরের বোয়ালমারীগামী একটি মিনি ট্রাক ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আছে। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে ওই নারীর মস্তিক বিকৃত ছিল।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews