সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন জাতীয় পার্টির (জাপা) নেতা মোশাররফ হোসেন। তারপর চেয়ারম্যান হন মোশাররফের স্ত্রী আকলিমা খাতুন। এবার লাঙ্গল প্রতীকে চেয়ারম্যান হলেন মেয়ে সাফিয়া পারভীন। গতকাল রোববার ৩৬৩ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন তিনি।
কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও কৃষ্ণনগর ইউনিয়ন প্রিজাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে নৌকা প্রতীকের শ্যামলী রানী পেয়েছেন ৩৮৫ ভোট, ঘোড়া প্রতীকের রবিউল্লাহ্ বাহার পান ৬৮৭৫ ভোট। লাঙল প্রতীক নিয়ে সাফিয়া পারভীন পান ৭২৩৮ ভোট।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews