আইএনবি ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।
বুধবার (২২ ডিসেম্বর ) মালদ্বীপের প্রেসিডেন্টের আমন্ত্রণে শেখ হাসিনা ছয় দিনের সরকারি সফরে গেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহের সঙ্গে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিভিন্ন ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মালদ্বীপের প্রেসিডেন্ট প্রাসাদে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে সই করবেন। পরে দুই নেতা গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেবেন।
শেখ হাসিনার সফরকালে দুই দেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, বন্দি বিনিময় এবং দ্বৈত কর পরিহারসহ দুইটি চুক্তি ও দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
প্রস্তাবিত চুক্তিগুলো হচ্ছে- দ্বৈত কর পরিহার, বন্দি বিনিময় এবং সমঝোতা স্মারকগুলো হচ্ছে—বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) এবং দুই দেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা। এছাড়া বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিশেষঞ্জ চিকিৎসক নিয়োগ চুক্তি নবায়ন করা হবে।
সফরকালে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দেবে।
সফরকালে মালের হোটেল জিনে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদ এবং সে দেশের প্রধান বিচারপতি উজ আহমেদ মুতাসিম আদনান সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেবেন। সন্ধ্যায় মালদ্বীপের রাষ্ট্রপতি ও সে দেশের ফাস্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন শেখ হাসিনা। ২৪ ডিসেম্বর মালেতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকালে ঢাকা পৌঁছাবেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews