আইএনবি ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উদ্ধার করেছে মাওলানা মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণাকে । ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল আজ মঙ্গলবার ঝর্ণাকে মোহাম্মদপুরে মামুনুল হকের বোন দিলরুবার বাসা থেকে উদ্ধার করে।
ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন । তিনি বলেন, ঝর্ণাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের ঘটনাপ্রবাহের পর থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। রিসোর্টকাণ্ডের পর ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন মামুনুল। তাকে উদ্ধারে বাবা ওলিয়র রহমান ও বড় ছেলে আবদুর রহমান জামি ঢাকার দুটি থানায় সাধারণ ডায়েরি করেন।
হেফাজতের বহুল আলোচিত নেতা মামুনুল হককে ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৮ মামলা রয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews