আইএনবি ডেস্ক: হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে আরো ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় মঙ্গলবার (৪ মে) ঢাকা মহানগর হাকিম আদালতে পল্টন থানায় করা পৃথক দুই মামলায় তাকে ১৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পুলিশ। ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৬ এপ্রিল মতিঝিল ও পল্টন থানার নাশকতার দুই মামলায় মামুনুল হকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারও আগে ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর জখম, চুরি মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews