নিজস্ব প্রতিবেদক:
"ফ্রেন্ডস অব বাংলাদেশ ও ফ্রেন্ডস অব ইন্ডিয়া"-এর যৌথ আয়োজনে আগামি ১ ও ২ নভেম্বর কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ মৈত্রী সম্মেলন।

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড.শিরিন শারমিন চৌধূরী এমপি শুক্রবার (১ নভেম্বর) প্রথম দিন অনুষ্ঠান উদ্বোধন করবেন এবং শনিবার (২ নভেম্বর) দ্বিতীয় দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. আব্দুল মোমেন এমপি।
দুইদিনব্যাপী গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ ও ভারত সরকারের বিভিন্ন মন্ত্রীবর্গ, এমপি ও বিভিন্ন রাজনৈতিক দলের উর্ধ্বতন নেতৃবৃন্দ।
ডেলিগেশন টিমের সদস্য হিসেবে বিমানযোগে উক্ত অনুষ্ঠানে যোগদান করতে কক্সবাজার যাচ্ছেন ব্রাহ্মনবাড়িয়া জেলা আওয়াময়লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, নবীনগরের গন-মানুষের নেতা ব্যারিস্টার জাকির আহাম্মদ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews