আইএনবি নিউজ: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনভর অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান বুধবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২ হাজার ৪৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ গ্রাম হেরোইন ও ১০২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৩টি মামলা রুজু হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews