কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আজ শনিবার সকালে বাগুলাট ইউনিয়নের ভাড়োয়া দক্ষিণ পাড়া মাঠ থেকে মজির উদ্দিন (৪৪) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মজির উদ্দিন ভাড়োয়া গ্রামের হায়াত আলীর ছেলে।
কুমারখালী থানার ওসি মজিবর রহমান জানান, উপজেলার ভাড়োয়া দক্ষিণ পাড়া মাঠে ভোরে স্থানীয় কৃষকরা কাজ করতে গেলে একটা লাশ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে শ্বাস রোধ করে হত্যা করে লাশ মাঠে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews