তিনি বলেন, শনিবার রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতব্বরহাট এলাকায় এ নৌকাডুবিতে বাবা মো. নুরুজ্জামান (৫০) ও তার ছেলে নুর উদ্দিন (২৮) নিখোঁজ রয়েছেন। তারা উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার নতুন বাসিন্দা। এর আগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল।
নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো. জিল্লাল জানান, রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পন্টুনের সঙ্গে ধাক্কায় ছয় জনসহ নৌকাটি ডুবে যায়। এ সময় চার জেলে সাঁতরে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যান।
স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বিমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদী মাছ ধরতে গিয়েছিলেন। কিন্তু তিনি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে— সাঁতার না জানা ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দু’জনই নিখোঁজ হন।
