খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ির দূরছড়িতে
ইউপিডিএফের দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহতদের মধ্যে রবি কুমার চাকমার (৪৫) নাম জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে।
ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, ঘটনার সময় আমাদের তিনজন ছিলেন। দুজনকে হত্যা করা হয়েছে। অপরজন এখনো নিখোঁজ। ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেছেন তিনি।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews