আইএনবি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক গতকাল রবিবার সকল আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তবে এই ঘোষণাকে প্রত্যাখ্যান করে গতকালই নতুন করে আন্দোলনের ডাক দেন আরও কয়েকজন সমন্বয়ক। সেই ঘোষণা অনুযায়ী আজ সোমবার সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ করার কথা তাদের।
সরেজমিনে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী ওভারব্রিজের নিচে গিয়ে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় সড়কে পুলিশের উপস্থিতি বেশি।
এ ব্যাপারে ডিএমপির গুলশান জোনের ডিসি রিফাত রহমান শামীম গণমাধ্যমকে বলেন, জামায়াত-শিবিরের দুষ্কৃতিকারীরা আবারও এখানে ঝামেলা করতে পারে। এই খবরেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews