কক্সবাজার প্রতিনিধি: মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকতে না দেয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে বর্বরোচিত এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ছেলে শহিদুল্লাহ (৩২) মাদকাসক্ত ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি বলে দাবি করেছে স্থানীয়রা।
নিহত মোহাম্মদ আলম (৬৫) দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পাঁচ নম্বার ওয়ার্ডের পানেরছড়া বলীপাড়ার বাসিন্দা।
রামু থানার ওসি মো. আনোয়ারুল হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে শহীদুল্লাহর বিরুদ্ধে মাদক, পাহাড়কাটা, ডাকাতি, সরকারি সার্ভেয়ারের ওপর হামলাসহ নানা অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জেনেছি। তবে রোববারের ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। এরপরও তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়েছে পুলিশ।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews