চাঁদপুর প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের নুসরাত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নানা অনিয়মের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগে উপজেলার বিভিন্ন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
জানা যায়, অভিযানে নায়েরগাঁও বাজারের নুসরাত হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের নামে ভুয়া চিকিৎসক দিয়ে হাসপাতাল পরিচালনা করে আসছিল। এছাড়া নার্স ও ল্যাব টেকনিশিয়ান ব্যতিত সেবা প্রদান, চিকিৎসকের পরামর্শ ব্যতীত রোগী ভর্তি, অপরিচ্ছন্ন ল্যাব, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে ল্যাব পরিচালনা এবং হাসপাতালের নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সাজিয়ে রাখাসহ অনিবন্ধিত অবস্থায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা প্রদান করে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. বোরহান উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর মো. খোরশেদ আলম, উপ-পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews