পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া সাজাপ্রাপ্ত পলাতক আসামী আঃ রাজ্জাক (৩৮) কে শুক্রবার রাতে গ্রেপ্তার করেন থানা পুলিশ। রাজ্জাক উপজেলার বাশবুনিয়া গ্রামের মৃত. রাশেদ আলী মল্লিকের ছেলে।

মঠবাড়িয়া থানার এএসআই নাঈমুর রহমান জানায়, ২০১৬ সালের একটি পারিবারিক মামালায় পারিবারিক জজ আদালত ঢাকা এর বিচারক ২২ মে ১৮ তারিখ আসামী রাজ্জাককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। পলাতক সাজাপ্রাপ্ত আসামী রাজ্জাককে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার ভগিরথপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি মো.মাসুদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাজ্জাককে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews