কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় রাশেদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির লাশ মাঠ থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত রাশেদুল পার্শ্ববতী দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামের মৃত পিয়ার প্রামানিকের ছেলে।
রবিবার ৯১৬ জুলাই) সকাল ১০টার দিকে ভেড়ামারা হোসেনপুর-দলুয়া গ্রামের মধ্যবর্তী মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ভেড়ামারার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একজন কৃষক মাঠে ঘাস কাটতে গিয়ে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। পরে ভেড়ামারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন।
লাশ উদ্ধারের বিষয়ে ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, কে বা কারা শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ মাঠে ফেলে রেখে যায়। তদন্ত চলছে। অতি শীঘ্রই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews