আজকের তারিখ : সেপ্টেম্বর ২২, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশকাল : ডিসেম্বর ৫, ২০২১, ৬:১৫ এ.এম
ভোলায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে রবিবার (৫ ডিসেম্বর) ভোরে দক্ষিণ আইচা থানার চর কুকরি মুকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে জালিয়া খালের পাশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। নিহতরা জলদস্যু বলে জানিয়েছে পুলিশ। তাদের নাম জানা যায়নি।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ভোরে জালিয়া খালের পাশে অভিযানে যান র্যাব সদস্যরা। এ সময় তাদেরকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাবও গুলি ছোড়ে। এতে দুই জলদস্যু নিহত হয়। লাশ থানায় নিয়ে আসা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা)
শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪
ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews