আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির টিকরি সীমানায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিন নারী কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ট্রাকচালক। টিকরি সীমান্তে কৃষকদের বিক্ষোভ চলাকালীন এ ঘটনা ঘটে।
কৃষি আইনের বিরোধিতা করে ১১ মাস ধরে দিল্লি-হরিয়ানা সীমানার টিকরিতে বিক্ষোভ করছেন পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা। সেই বিক্ষোভে অংশ নিতে টিকরি এলাকায় গিয়েছিলেন পঞ্জাবের বাসিন্দা ওই তিন নারী কৃষক। বুধবার বাড়ি ফেরার পথে তারা অটোর জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে রাস্তার ডিভাইডারের ওপর। এতে ট্রাকের তলায় পড়ে পিষ্ট হন তিন নারী কৃষক। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় আরো একজনের। এ ঘটনার পর তল্লাশি শুরু করেছে পুলিশ।
নিহত ওই নারী কৃষকরা পাঞ্জাবের মানসা জেলার বাসিন্দা। নিয়মিত টিকরি সীমানায় এসে কৃষকদের অবস্থানে অংশ নিতেন তারা।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews