কুমিল্লা প্রতিনিধি: মাদরাসা পড়ুয়া বাড়ি থেকে পালিয়ে আসা এক ক্ষুধার্ত শিশু ছাত্রকে ভাত খাওয়ানোর কথা বলে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের এক রেল কর্মচারীর বিরুদ্ধে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে । তার নাম আবুল কালাম (৬০) ওরফে কালাম বকাউল। কালাম লাকসাম রেলওয়ে জংশনের সিগন্যাল বিভাগের কর্মচারী হিসেবে কাজ করছেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) লাকসাম রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটলেও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে।
এদিকে, এ ঘটনার পর থেকেই অভিযুক্ত কালাম পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইলও বন্ধ রয়েছে।
এদিকে বলাৎকারের শিকার ওই শিশুটির বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তার গ্রাম হোসেনপুর উপজেলার পুমদীতে।
উদ্ধারের পর ওই শিশু স্থানীয়দের জানিয়েছে, সে কয়েকদিন আগে বাড়ি থেকে পালিয়ে এসেছে। এখন চট্টগ্রাম থেকে বাড়ি ফেরার পথে ভুলে লাকসাম রেলওয়ে জংশনে নেমে পড়ে। এ কারণে সে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে অভিযুক্ত কালাম এসে ভাত খাওয়ানোর কথা বলে তাকে নিজ কক্ষে নিয়ে বলাৎকার করে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। তবে এই বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews