আইএনবি ডেস্ক: ব্রিকস সম্মেলন ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসঙ্গে জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ স্পষ্ট মন্তব্য করেছেন যে, বাংলাদেশ এখনো ব্রিকসের সদস্য বা অংশীদার না হওয়ায় এবং সরকারের সুস্পষ্ট নীতি না থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঠিক মর্যাদায় এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। ভোলা সার্কিট হাউসে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি জানান, ভারতের সঙ্গে বাংলাদেশ সমমর্যাদা ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, তবে সাবেক প্রধানমন্ত্রীকে ভারতে আশ্রয় দিয়ে রাজনীতি করার সুযোগ দেওয়া প্রতিবেশীসুলভ আচরণ ছিল না। দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নতির আশাবাদ ব্যক্ত করেন।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার প্রসঙ্গে স্পিকার বলেন, নতুন সরকারের বয়স মাত্র সাত মাস। দীর্ঘদিনের দুঃশাসনের ক্ষত কাটিয়ে উঠতে ও জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন সংস্কার কার্যক্রমে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হলে সংসদের আগামী অধিবেশনে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া সম্ভব হবে।
আইএনবি / বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews