ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সারাদেশে মতো ব্রাহ্মণবাড়িয়ায়ও শীতের তীব্রতা বেড়েছে। এই শীতে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে সবচেয়ে বেশি কষ্ট করেন অসহায় ছিন্নমূল মানুষগুলো। শীতের তীব্রতার সঙ্গে বাড়ে তাদের কষ্টও। অসহায় এসব মানুষের কষ্ট লাঘবে প্রতিরাতে কম্বল নিয়ে ছুটে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।

দিনের বেলায় দাফতরিক কাজ করে রাতে কম্বল নিয়ে ছুটে যান শীতার্ত মানুষের কাছে। গেলো চারদিন ধরেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আসা কম্বল নিজে উপস্থিত থেকে বিতরণ করছেন ইউএনও পঙ্কজ বড়ুয়া। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গিয়ে অসহায় মানুষদের গায়ে জড়িয়ে দিচ্ছেন তিনি কম্বল।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে সদর উপজেলার সুহিলপুর, নন্দনপুর ও বিশ্বরোড চৌরাস্তায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রকৃত পক্ষেই যেন অসহায়রা কম্বলগুলো পান সে জন্য ইউএনও নিজে কম্বল বিতরণ করছেন। ইতোমধ্যে পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এসব কম্বল পেয়ে হাসি ফুটছে শীতার্তদের মুখে।
ইউএনও পঙ্কজ বড়ুয়া বলেন, আমরা প্রত্যন্ত এলাকায় গিয়ে অসহায় মানুষদের কাছে কম্বল তুলে দিচ্ছি। প্রয়োজনে বেসরকারিভাবে আরও কম্বল সংগ্রহ করে অসহায় শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।
আইএনবি/বিভূঁইয়া
Choosing company for a particular evening is easier when the profiles feel genuinely different, and the Dubai escort directory at dubaiescortsvip.com lets visitors notice variations in personality, presentation, and style before making a decision. One person may be looking for someone elegant enough for dinner at a luxury hotel, while another may prefer a relaxed companion for drinks and an unhurried conversation.
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews