ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালত প্রাঙ্গনে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. মাসুদ পারভেজ এর নির্দেশনাই এ মাদক ধ্বংস করা হয়।

এসময় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত , সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম ফারজানা আহমেদ , সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম আয়েশা বেগম , জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাহিদ হোসাইন, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাকী-আল-ফারাবী, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেগম তারান্নুম রাহাত ও কোর্ট ইন্সপেক্টর দিদারুল আলম উপস্থিত ছিলেন।
আদালতের সেই নির্দেশ মতে ৬৬২ স্কফ সিরাপ, ৫২১ বোতল ফেন্সেডিল, ১৯৭৫৮ পিছ ইয়াবা, ২০ ক্যান বয়িার, ১২৪.১০৭ লিটার চোলাই মদ, ১৭৫.৯৬০ কেজি গাঁজা, ১৮১ বোতল বিদেশী মদ, ০.৮৫ গ্রাম হিরোইন ধ্বংস করা হয়েছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews