আন্তর্জাতিক ডেস্ক: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে রোববার দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। পরে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মধ্য আকাশেই এটি বিধ্বস্ত হয়। দমকল বাহিনী জানায়, বিমানের ভেতর থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ছবিতে দেখা গেছে, বিমানটির বিধ্বস্ত অংশ পাহাড়ের পাশে গাছপালা ও ঘাসের মধ্যে পড়ে আছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews