আন্তর্জাতিক ডেস্ক: কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সাও পাওলো রাজ্যে প্রবল বর্ষণের কারনে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ২৪ জন মারা গেছে।
টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটেজে দেখা গেছে, সান সেবাস্তিও শহরের পুরো আশেপাশের এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং পাহাড়ঘেঁষা ঘরবাড়ির ধ্বংসাবশেষ পানিতে ভেসে যাচ্ছে। মহাসড়কগুলো পানির নিচে এবং গাছপালা উপড়ে পড়ে বেশ কিছু গাড়ি ধ্বংস হয়েছে।
মেয়র ফিলিপ অগাস্তো বলেছেন, সান সেবাস্তিও শহরে অন্তত ২৩ জন এবং উবাতুবা শহরে এক কিশোরী মারা গেছে।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews