
![]()
আইএনবি ডেস্ক: ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার খরবটি সঠিক নয় বলে জানিয়েছেন জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
সোমবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে এক বার্তায় এ তথ্য জানান দলের সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
মজিবুর রহমান বলেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হওয়ার সংবাদটি ভুয়া। এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।
এর আগে রোববার দিবাগত রাতে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তার করার গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরই পরিপ্রেক্ষিতে মজিবুর রহমান মঞ্জু এ তথ্য জানান।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews