বিনোদন ডেস্ক:কিংবদন্তি ব্যান্ড তারকা ফিডব্যাকের প্রধান সদস্য ফুয়াদ নাসের বাবু হার্ট অ্যাটাক করেছেন।
রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে তাঁকে ভর্তি করা হয়েছে।
তিনি বর্তমানে হাসপাতালের সিসিউইতে আছেন জানিয়ে সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, শুক্রবার (৯ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর বনশ্রীতে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফুয়াদ নাসের বাবু। এরপর স্বজনরা তাকে হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান যে তার হার্ট অ্যাটাক হয়েছে। এ অবস্থায় দ্রুত তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিউই) ভর্তি করা হয়।
তিনি ১৯৭৬ সালে যাত্রা শুরু করে ব্যান্ড ফিডব্যাক। ২০১৯ সালে রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টারে এই ব্যান্ড কনসার্ট আয়োজনের মাধ্যমে তার চার দশক উদযাপন করে।
বাবুর নির্দেশনায় এবং সৃষ্টিশীলতায় এই ব্যান্ড শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। এই ব্যান্ডের ‘এই দিন চীরদিন রবে’, ‘মৌসুমী’, ‘গীতিকবিতা ১ ও ২’, ‘মাঝি’, ‘চিঠি’, ‘টেলিফোনে ফিসফিস’ গানগুলো উল্লেখযোগ্য। এই ব্যান্ডের সবচেয়ে জনপ্রিয় গানটি হলো ‘মেলায় যাইরে’, যা বাঙালির বর্ষবরণ পহেলা বৈশাখের মূল গান হিসেবে পরিচিতি পেয়ে গেছে।
ব্যান্ড ক্যারিয়ারের পাশাপাশি ফুয়াদ নাসের বাবু সঙ্গীত প্রযোজক, পরিচালক, পিয়ানো বাদক হিসেবেও বেশ সুনাম কুড়িয়েছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews