বেনাপল প্রতিনিধি: বেনাপোল সীমান্তের সাদিপুর থেকে পোর্টথানা পুলিশ ফয়সাল নামে এক মাদক ব্যাবসায়ীকে সোমবার (০৫ অক্টোবর) সকাল ৮টার দিকে আটক করে।
আটক ফয়সাল মাদক পাচারকারী বেনাপোল বন্দর এলাকার আব্দুল মজিদের ছেলে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে মাদকের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করবে। এমন সংবাদে পুলিশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। একপর্যায়ে ভারত থেকে মাদকের চালান প্রবেশকালে ধাওয়া করে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৪০ বোতল ফেনসিডিল ও ৪ কেজি গাঁজা পাওয়া যায়।
তিনি জানান , তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে ।
আইএনবি/বি.ভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews