বেনাপোল প্রতিনিধি: বেনাপোলে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা ও এতিমদের মাঝে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল মাহবুবা হক এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বেনাপোলস্থ চট্টগ্রাম বিভাগীয় সমিতির পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বেনাপোল চট্টগ্রাম বিভাগীয় সমিতির সাধারণ সম্পাদক মনির হোসেন মজুমদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার উত্তম কুমার চাকমা।
এ সময় বেনাপোল মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সভাপতি আবুল বাশার, চট্টগ্রাম বিভাগীয় সমিতির সহ-দপ্তর সম্পাদক উজ্জ্বল কুমার পালসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews