বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ সীমান্ত সম্মেলন কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে ।
বেনাপোল চেকপোস্টের অদূরে গাতীপাড়া সীমান্তের কামারবাড়ী পোস্টে সকাল ১০ টায় শুরু হয় উচ্চ পর্যায়ের সীমান্তরক্ষা বাহিনীর সীমান্ত সম্মেলন। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি আলোচনা চলবে বলে জানিয়েছেন বিজিবির মুখপাত্র।
সীমান্ত হত্যা বন্ধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, মাদক ও চোরাচালান বন্ধসহ বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন বিজিবির ২১ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল তানভীর আহমেদ এবং ভারতীয় বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। উভয় দেশের ৫ জন করে প্রতিনিধি সম্মেলনে নেতৃত্ব দিচ্ছেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews