বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে বুধবার (৩ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ সুরুজ মিয়া (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটক সুরুজ ওই গ্রামের গোলাম আলীর ছেলে।
যশোর র্যাব জানায়, অস্ত্র বেচাকেনার গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামে অভিযান চালিয়ে পিস্তল গুলি ম্যাগজিনসহ তাকে আটক করা হয়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
আইএনবি/বিভূঁইয়া
প্রধান সম্পাদক ও প্রকাশক : ব্যারিস্টার জাকির আহাম্মদ, অফিস : ১৪ কাকরাইল রোড, (৫ম তলা) শান্তিনগর বাজার, ঢাকা-১২১৭। মোবাইল : ০১৮১৭০৬২৩৪৪, ০১৭১২৩৫৭১৫৪ ইমেইল : inbnews2010@gmail.com
© All rights reserved © INBNews